1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ইটিভির সম্প্রচার বন্ধ করা হয়নি: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫
  • ৮৭ Time View

enu15একুশে টেলিভিশনের (ইটিভি) সম্প্রচার বন্ধের কোনো সিদ্ধান্ত সরকার দেয়নি বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

 

সোমবার গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বক্তব্যে অভিযোগ করেন, সরকার একুশে টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছে।
সোমবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় এই টেলিভিশনের সম্প্রচার দেখা যাচ্ছে না বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে তথ্যমন্ত্রী সংবাদিকদের বলেন, “একুশে টিভির সম্প্রচার বন্ধ করা হয়নি। এ ব্যাপারে আমাদের কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই। এখন পযন্ত এ ধরনের কোনো নির্দেশ প্রদান করা হয়নি।”

পাড়া-মহল্লায় একুশে টিভি দেখা না যাওয়ার পেছনে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও তিনি উল্লেখ করেন।

ইনু বলেন, “এটা শুনেছি, আমরা খতিয়ে দেখতে পারি। এখন পর্যন্ত একুশে টিভি কর্তৃপক্ষ আমাদের কোনো হস্তক্ষেপ কামনা করেনি।”

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক নারীর দায়ের করা মামলায় একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালামকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ