1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নগদে আইএফআইসি ব্যাংকের সঞ্চয় ও ঋণসেবা চালুর সম্ভাব্যতা যাচাইয়ে চুক্তি ‘ডিসেম্বরে সরকার ফেলে দেওয়ার আর হাসিনার ফিরে আসার ঘোষণায় যোগসূত্র আছে’ লালমনিরহাটের প্রত্যন্ত গ্রামে লোকগানে মুগ্ধ নরওয়ের রাষ্ট্রদূত জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ৫ দিনেই কোটি ভিউ, নাটকটি দেখে যা বলছেন দর্শক ‘মার, মার!’: আন্দোলনকারীকে মারধরের নির্দেশ দিয়েছিলেন শামীম ওসমান, ট্রাইব্যুনালে সাক্ষী বাংলাদেশে ১০০ শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার: আইএমএফের গবেষণা ইউনানের সঙ্গে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ ইবিতে ফুটবল খেলায় সংঘর্ষে তদন্ত কমিটি গঠন স্মৃতি হারানো মানেই কি বয়সের স্বাভাবিক পরিণতি?

৯ দশক পর তুরস্কে গির্জা তৈরির অনুমতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

girja5গত নব্বই বছরের মধ্যে এই প্রথম দেশটিতে একটি গির্জা নির্মাণের অনুমতি দিয়েছে তুরস্ক সরকার।

 

‘দ্য ডেইলি সাবাহ’ ওয়েবসাইটের বরাতে মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি বাংলা।
প্রতিবেদনে বলা হয়, ইস্তাম্বুলের উপকণ্ঠে ইয়েসিলকয় এলাকায় ‘সিরিয়াক খ্রিস্টান’ সম্প্রদায়ের জন্য গির্জাটি তৈরি হবে। এটি নির্মাণে প্রায় ১৫ লাখ ডলার খরচ হবে।
এতে আরও বলা হয়, গির্জা নির্মাণের পুরো অর্থের যোগান দেবে সিরিয়াক খ্রিস্টান সম্প্রদায়। তুরস্কে এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা মাত্র ২৫ হাজার। তাদের বেশিরভাগই থাকে ইস্তাম্বুলে।
১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হওয়ার পর সেদেশে কোনো গির্জা নির্মাণের অনুমতি দেয়া হয়নি। তবে আগে থেকে যেসব গির্জা সেখানে আছে, সেগুলোর সংস্কারে কোনো বাধা নেই।
তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। একজন বিরোধী এমপি ওকটে ভুরাল এর পেছনে ক্ষমতাসীন একেপি পার্টির রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে সন্দেহ করছেন।
টুইটারে আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘ইউরোপে যখন ওরা মুসলমানদের মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, তখন আমরা কেন এখানে গির্জা তৈরি করতে দেব?’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ