1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

ফখরুলকে বের করে দিতে আধঘণ্টার আলটিমেটাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

fakrul6জাতীয় প্রেস ক্লাবে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বের করে দিতে প্রেস ক্লাব কমিটিকে আধঘণ্টার আলটিমেটার দিয়েছেন আওয়ামী লীগপন্থি সাংবাদিকরা।

 

আজ মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ আলটিমেটাম দেন তারা।
সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘আধঘণ্টার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রেস ক্লাব থেকে বের করে দিতে হবে। তাকে বের করে না দেওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।’
প্রেস ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটি প্রেস ক্লাবকে রাজনৈতিক নেতাদের আঁখড়া বানিয়েছে- এমন অভিযোগ করে তিনি বলেন, ‘প্রেস ক্লাবে রাজনৈতিক নেতাদের আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে যদি অপ্রীতিকর কোনো পরিস্থিতির তৈরি হয় তার দায়-দায়িত্ব প্রেস ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটিকেই নিতে হবে।’
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ প্রেস ক্লাবে রাজনৈতিক নেতাদের আশ্রয় দেওয়ায় ক্লাবের ব্যবস্থাপনা কমিটির পদত্যাগ দাবি করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ