1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

বিশ্বকাপে পাক-ভারত ম্যাচের ইতিহাস বদলে যাবে: আফ্রিদি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫
  • ১০১ Time View

afridi22আসন্ন বিশ্বকাপের আসরে ভারত-পাকিস্তান ম্যাচের ইতিহাস বদলে যাবে বলে ধারণা করছেন পাকিস্তান অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বিশ্বকাপ ইতিহাসে আজ পর্যন্ত ভারতকে কোনো ম্যাচে হারাতে পারেনি পাকিস্তান।

আফ্রিদি বলেন, ‘বিশ্বকাপে এখন পর্যন্ত আমাদের বিপক্ষে ভারত অপরাজিত রয়েছে, যথেষ্ট হয়েছে আমি মনে করছি ২০১৫ বিশ্বকাপে পাক-ভারত ম্যাচের ইতিহাস পরিবর্তন হওয়া উচিত।’

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই আমরা ইহিতাস বদলে দেব।’

অস্ট্রেলিয়ার এডিলেড ওভালে ১৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

বিশ্বকাপ ইতিহাসে ভারত-পাকিস্তান এ পর্যন্ত পাঁচবার (১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ এবং ২০১১) মুখোমুখি হয়েছে। কিন্তু প্রতিবারই পরাজিত হয়েছে পাকিস্তান।

পাকিস্তানের ২০১৫ বিশ্বকাপ শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী আফ্রিদি।

আফ্রিদি বলেন, ‘আমার দৃষ্টিতে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া হবে খুবই শক্তিশালী দল। আর সংযুক্ত আরব আমিরাতে যেহেতু পাকিস্তানের মতো দলকে হারিয়েছে তাই নিউজিল্যান্ড হবে বড় হুমকি, হোম কন্ডিশনে তারা যেকোনো দলকে হারাতে পারে। এছাড়া পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাও বিশ্বকাপ শিরোপা জয়ের ক্ষেত্রে ফেবারিট হিসেবে থাকবে।’

ইমরান খানের নেতৃত্বে একবারই ১৯৯২ বিশ্বকাপ শিরোপা জয় করেছিল পাকিস্তান এবং সেবারও অস্ট্রেলিয়ার মাটিতেই।

একই দেশে তার দল আরো একবার ১৯৯২’র পুনরাবৃত্তি ঘটাতে পারবে বলে মনে করছেন পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ