1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সমীকরণকে অনুপ্রেরণা মানছেন শান্ত প্রথম টেস্টের আগে অনুশীলনে মুশফিকের চোট জাপানে জেরা’র এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আজ আনুষ্ঠানিক আলোচনা শুরু করছে বাংলাদেশ-মালয়েশিয়া কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায় বৃহস্পতিবার ছাত্রদলেই আমার রাজনৈতিক শিক্ষা: আরটিভিতে সংবাদ প্রকাশের পর আমজনতার তারেক চূড়ান্ত হল চট্টগ্রাম ফ্র‍্যাঞ্চাইজ টি-২০ লিগের ৪ সেমিফাইনালিস্ট টেস্টের আগের দিন মুশফিকের আঙুলে চোট, খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপে পাক-ভারত ম্যাচের ইতিহাস বদলে যাবে: আফ্রিদি

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ জানুয়ারি, ২০১৫
  • ১০৯ Time View

afridi22আসন্ন বিশ্বকাপের আসরে ভারত-পাকিস্তান ম্যাচের ইতিহাস বদলে যাবে বলে ধারণা করছেন পাকিস্তান অলরাউন্ডার শহিদ আফ্রিদি। বিশ্বকাপ ইতিহাসে আজ পর্যন্ত ভারতকে কোনো ম্যাচে হারাতে পারেনি পাকিস্তান।

আফ্রিদি বলেন, ‘বিশ্বকাপে এখন পর্যন্ত আমাদের বিপক্ষে ভারত অপরাজিত রয়েছে, যথেষ্ট হয়েছে আমি মনে করছি ২০১৫ বিশ্বকাপে পাক-ভারত ম্যাচের ইতিহাস পরিবর্তন হওয়া উচিত।’

তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই আমরা ইহিতাস বদলে দেব।’

অস্ট্রেলিয়ার এডিলেড ওভালে ১৫ ফেব্রুয়ারি টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

বিশ্বকাপ ইতিহাসে ভারত-পাকিস্তান এ পর্যন্ত পাঁচবার (১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩ এবং ২০১১) মুখোমুখি হয়েছে। কিন্তু প্রতিবারই পরাজিত হয়েছে পাকিস্তান।

পাকিস্তানের ২০১৫ বিশ্বকাপ শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী আফ্রিদি।

আফ্রিদি বলেন, ‘আমার দৃষ্টিতে নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া হবে খুবই শক্তিশালী দল। আর সংযুক্ত আরব আমিরাতে যেহেতু পাকিস্তানের মতো দলকে হারিয়েছে তাই নিউজিল্যান্ড হবে বড় হুমকি, হোম কন্ডিশনে তারা যেকোনো দলকে হারাতে পারে। এছাড়া পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকাও বিশ্বকাপ শিরোপা জয়ের ক্ষেত্রে ফেবারিট হিসেবে থাকবে।’

ইমরান খানের নেতৃত্বে একবারই ১৯৯২ বিশ্বকাপ শিরোপা জয় করেছিল পাকিস্তান এবং সেবারও অস্ট্রেলিয়ার মাটিতেই।

একই দেশে তার দল আরো একবার ১৯৯২’র পুনরাবৃত্তি ঘটাতে পারবে বলে মনে করছেন পাকিস্তানি অভিজ্ঞ অলরাউন্ডার শহিদ আফ্রিদি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ