1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

৫ই জানুয়ারি ঢাকার ১৬ স্পটে সমাবেশ করবে আওয়ামী লীগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০১৫
  • ১৮৩ Time View

57354_as৫ই জানুয়ারিকে ঘিরে বিএনপি উস্কানিমুলক বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেছেন, হুমকি-ধামকি দিলেও ৫ই জানুয়ারি বিএনপির ‘কাগুজে বাঘদের’ খুঁজে পাওয়া যাবে না। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। আগামী ৫ই জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ ও ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন’ দিবস পালন উপলক্ষে আয়োজিত যৌথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নের্তৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও ঢাকার সংসদ সদস্যরা অংশ নেন। হানিফ বলেন, ৫ই জানুয়ারি অনেক কিছু করে ফেলবে বলে যারা (বিএনপি) হুমকি-ধামকি দিচ্ছেন ওই দিন সেই কাগুজে বাঘদের খুঁজেও পাওয়া যাবে না। তিনি বলেন, দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপি নেতারা যখন খুশি অশ্লীল বক্তব্য দিচ্ছেন। হানিফ আরও বলেন, তারেক রহমান তার বক্তব্যের জন্য যদি ক্ষমা না চান তাহলে ভবিষ্যতে বেগম খালেদা জিয়াকে দেশের জনগণ কোথাও সমাবেশ করতে দেবে কি-না তা ভাবনার বিষয়। সংবাদ সম্মেলনে হানিফ জানান, ৫ই জানুয়ারি আওয়ামী লীগ ঢাকাসহ সারাদেশে দুপুর আড়াইটা থেকে বিজয় র‌্যালি করবে। বিকালে ঢাকার ১৬টি স্পটে গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সমাবেশ করবে। এতে কেন্দ্রীয় নেতারা পৃথক পৃথকভাবে সমাবেশে অংশ নেবেন। এছাড়া ১০ই জানুয়ারি রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য রাখবেন আ’লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে যৌথসভায় অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট সাহারা খাতুন, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ