1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

শপথ নিলেন নাহিম

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১২
  • ১৭২ Time View

বাবার আসনে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন আব্দুর রাজ্জাকের ছেলে নাহিম রাজ্জাক।

শরীয়তপুর-৩ আসনে নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার পর বুধবার তাকে শপথ পড়ান স্পিকার আবদুল হামিদ।

স্পিকারের কার্যালয়ে বিকালে শপথ অনুষ্ঠানের পর অধিবেশন কক্ষে নাহিমকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন স্পিকার।

নাহিম তখন সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য আজ আমি এখানে। বঙ্গবন্ধুর কারণেই আমরা বাবার ৫০ বছরের রাজনৈতিক জীবন।”

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আব্দুর রাজ্জাক গত বছরের ২৩ ডিসেম্বর মারা যান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকারী এই রাজনীতিক সর্বশেষ দলের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

রাজ্জাকের মৃত্যুর পর ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাহিমের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী হিসেবে টি আই এম মহিতুল গনি মনোনয়নপত্র দাখিল করলেও তার প্রার্থিতা বাতিল হয়।

এরপর গত ২৭ ফেব্রুয়ারি নাহিম রাজ্জাককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে ইসি।

শপথ অনুষ্ঠানে স্পিকার আবদুল হামিদ, উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, চিফ হুইপ আব্দুস শহীদ মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, তোফায়েল আহমদ, আব্দুল জলিল, নাহিম রাজ্জাকের মা ফরিদা রাজ্জাক উপস্থিত ছিলেন।

নাহিম রাজ্জাককে অধিবেশন কক্ষে নিয়ে এসে তার জন্য নির্ধারিত আসনে বসিয়ে দেন তোফায়েল আহমদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ