1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০১৪
  • ১০৬ Time View

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়ে চার হাজার ৮১৪ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ১৮৯ কোটি ৫৮ লাখ ৩৩  হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি টাকা বেশি।সোমবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৭৬টির, কমেছে ৮৪টির এবং অপরিবর্তিত  রয়েছে ৪৯ টি  কোম্পানির শেয়ারের দাম।image_112012_0

ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা যায়।

সোমবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, ডেসকো লিঃ, এমজেএল বিডি, গ্রামীণ ফোন, বেক্সিমকো ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইডিএলসি, সাইফ পাওয়ার, স্কয়ার ফার্মা ও অগ্নি সিস্টেম।   সোমবার সিএসইতে সাধারণ সূচক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৯৮১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৫ কোটি  ২০ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, যা আগের দিনের চেয়ে দুই  কোটি টাকা বেশি।

সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৬টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ারের দাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ