1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মোশাররফকে গ্রেপ্তার করতে ইন্টারপোলকে চিঠি দিয়েছে পাকিস্তান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১২
  • ১৪১ Time View

সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফকে গ্রেপ্তারের অনুরোধ জানিয়ে পুলিশের আন্তর্জাতিক সংগঠন ইন্টারপোলকে চিঠি দিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।

পারভেজ মোশাররফ বর্তমানে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন।

পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, মোশাররফের বিরুদ্ধে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সাবেক চেয়ারম্যান বেনজির ভুট্টো হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে আটক করে দেশে এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকার এই উদ্যোগ নিয়েছে।

কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফআইএ) গত বুধবার পাকিস্তানে ইন্টারপোল পরিচালকের কাছে চিঠি দিয়েছে।

এফআইএ’র বিশেষ কৌঁসুলি মোহাম্মদ আজহার চৌধুরী মোশাররফকে দেশে ফিরিয়ে আনার সরকারি উদ্যোগের খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক ঘোষণা দিয়েছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে মোশাররফকে বিচারের মুখোমুখি করার জন্য দেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, ২০০৭ সালে দলীয় সমাবেশে অংশ নিতে গিয়ে গুপ্তহত্যার শিকার হন বেনজির ভুট্টো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ