1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বাবা আমর শহরের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে সিরিয়ার বিরোধীরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১২
  • ১৪০ Time View

সিরিয়ার বিরোধীদের শক্তঘাঁটি হোমসের বাবা আমর শহর থেকে বৃহস্পতিবার সরে গেছে বিরোধী যোদ্ধারা। কৌশলগত কারণে অবরুদ্ধ শহরটির দখল আপাতত ছেড়ে দিচ্ছে বলে জানিয়েছে তারা।

গত মাস থেকে শহরটি অবরুদ্ধ করে রেখেছিল সরকারি নিরাপত্তা বাহিনী।

বিদ্রোহী সেনা সদস্যদের সংগঠন ফ্রি সিরিয়ান আর্মি বলেছে, বাবা আমর থেকে তারা সরে যাচ্ছে। কারণ এখানকার চার হাজার বেসামরিক মানুষ তাদের বাড়িঘর ছেড়ে যেতে চাচ্ছে না। এদের জীবন রক্ষার জন্যই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

প্রায় এক মাস ধরে শহরটিতে সরকারি বাহিনীর ভারী গোলাবর্ষণ চলছিল।

একজন কর্মকর্তা জানিয়েছেন, শহরটি এখন সরকারি বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে প্যারিসে সিরিয়ার বিরোধীদের সামরিক কাউন্সিল গঠনের সংবাদ পাওয়া গেছে। সশস্ত্র বিদ্রোহীদের সংগঠিত করতেই এই পরিষদ কাজ করবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ