1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
একসঙ্গে ২ পেশা: সরাইল থানার ওসিকে আইনজীবী সমিতির শোকজ চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ লাঞ্চের আগে নাঈমের আঘাত, ৫৯ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ | Boishakhi Online অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন ইতিহাস লিখলেন জশ ইংলিস ‘স্যার হ্যারি কেইন’ শুনতে অদ্ভুত লাগবে কেইনের ব্রাজিল ফুটবল দলে পাঁচ নতুন মুখ ডাকলেন কোচ কার্লো আনচেলত্তি অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার

রোনাল্ডোই বিশ্বের সেরা খেলোয়াড়: পেরেজ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০১৪
  • ১৫১ Time View

রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকেই বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন ক্লাবটির সভাপতি ফ্লোরেনটিনো পেরেজ।
এবারের মৌসুমে ১৪টি লা লিগা ম্যাচে এখন পর্যন্ত পর্তুগীজ এই অধিনায়ক ২৫ গোল করেছেন। তার কল্যাণে বর্তমানে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এবং বর্তমান image_111443_0চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে টেবিলের শীর্ষে রয়েছে গ্যালাকটিকোরা। তার উপর রোববার প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতে রিয়াল আবারো প্রমাণ করেছে কেন তারা বিশ্ব সেরা, এমনটাই দাবি ক্লাব সভাপতির। এই শিরোপার পরপরই পেরেজ বিশ্বাস করেন এবারো ফিফা বিশ্ব সেরা পুরস্কার ব্যালন ডি অর রোনাল্ডোই জিতে নিবে, এক্ষেত্রে তার কোনো প্রতিদ্বন্দ্বীই থাকা উচিত নয়।

পানামা সিটি সফরে গিয়ে পেরেজ বলেছেন, অবশ্যই এই মুহূর্তে সে বিশ্বের সবচেয়ে স্বয়ংসম্পূর্ণ খেলোয়াড়। নি:সন্দেহে সেই বিশ্বের সেরা খেলোয়াড়।

নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে গতবারের লা লিগা শিরোপা হারানোর পরে মাদ্রিদ চারটি শিরোপা জয় করে। যেভাবে প্রতিদিনই খেলোয়াড়রা রিয়ালকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাতে দারুণ সন্তুষ্ট ৬৭ বছর বয়সী ক্লাব সভাপতি।

তিনি বলেন, তাদের ইচ্ছা শুধুমাত্র ম্যাচ জয় নয়, আমাদের ট্রফি কেবিনেটে আরেকটি শিরোপা এনে রাখাও তাদের উদ্দেশ্য। এর মাধ্যমে রিয়াল মাদ্রিদ ক্রমেই কিংবদন্তি ক্লাবে পরিণত হচ্ছে। সূত্র: ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ