1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

মধ্যপ্রাচ্যে এমিরেটসের অবস্থান সুদৃঢ় করার পরিকল্পনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২ মার্চ, ২০১২
  • ১৬৮ Time View

মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ শহর কুয়েত সিটি ও দোহায় আগামী আগস্ট মাস থেকে দৈনিক ফ্লাইট সংখ্যা বাড়াবে এমিরেটস এয়ারলাইনস। এর ফলে এয়ারলাইনসটির পরিবহন ক্ষমতা রুট দুটিতে ২৯ শতাংশ বৃদ্ধি পাবে।

আগস্ট মাস থেকে দোহায় এমিরেটস দৈনিক ছয়টি ও কুয়েতে দৈনিক পাঁচটি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করবে।

মধ্যপ্রাচ্যের বাণিজ্য উন্নয়ন, বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণ, বিশ্ব বাণিজ্য উন্নয়নে কুয়েত ও দোহা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। এমিরেটস ফ্লাইট সংখ্যা বেড়ে যাওয়ার ফলে অন্তর্মুখী ও বহির্মুখী ভ্রমণের জন্য সপ্তাহে ৪৬ হাজার ৪৩০টি আসন পাওয়া যাবে।

অতিরিক্ত ফ্লাইট চালাতে দোহা রুটে এয়ারবাস এ৩৪০-৩০০ এবং কুয়েত রুটে বোয়িং ৭৭৭-৩০০ ইআর প্লেন ব্যবহৃত হবে।
এমিরেটস ১৯৯৪ সাল থেকে দোহায় এবং ১৯৮৯ সাল থেকে কুয়েতে ফ্লাইট পরিচালনা করে আসছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ