1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

আমিরের খানদানি জবাব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০১৪
  • ১৪৯ Time View

কথা দিয়ে কথা রাখলেন আমির খান৷ হালে বেশির ভাগ বলিউডি ছবিরই বক্স অফিস কালেকশন ১০০ কোটির ক্লাবে পৌঁছতে পারল কি না, কিংবা পারলেও কত তাড়াতাড়ি, তা নিয়ে বিস্তর হইচই হয়৷image_109970_0

‘পিকে’ ১০০ কোটির ক্লাবে ঢুকতে পারবে কি না, এ নিয়ে অবশ্য আমির খানের কোনো মাথাব্যথা নেই৷ দিন কয়েক আগে একটি সাক্ষাৎকারে তিনি তেমনই জানিয়েছিলেন৷ নতুন ছবি সম্পর্কে তার একটাই আশা, ছবিটা মানুষ দেখবে, ছবিটা ভালো চলবে৷ ১০০ কোটির ক্লাব নিয়ে তিনি মোটেও চিন্তিত নন।

আমির দাবি করেছিলেন, বক্স অফিস কালেকশন নিয়ে বলিউডে যে সব তথ্য হাজির করা হয়, তার অধিকাংশটাই ভিত্তিহীন৷ মানুষও সে সব গল্পেই বিশ্বাস করে৷ হলিউডে কোনো ছবি কতটা ব্যবসা করল তার নির্দিষ্টভাবে নজরদারির প্রক্রিয়া রয়েছে৷ ‘রেনট্র্যাক’ নামে একটি সংস্থা হলিউডি ছবির বক্সঅফিস কালেকশনের হিসাব রাখে৷ বলিউডে অবশ্য এই ধরনের কোনো সুনির্দিষ্ট প্রক্রিয়া নেই৷ এই প্রসঙ্গেই আমির জানিয়েছিলেন, ‘আমি চাই, বলিউডেও বক্স অফিস কালেকশনের নজরদারি চালু হোক৷ আমি নিজেই এ ব্যাপারে উদ্যোগ নেব৷’

উদ্যোগটা কী, আমির সেদিন স্পষ্ট করেননি৷ অনেক ক্ষেত্রেই দেখা যায়, ছবি মুক্তি পাওয়ার আগে সেই ছবির তারকারা প্রচারের লাইমলাইট নিজের দিকে টানার জন্য নানা ধরনের কথা বলেন৷ কিন্তু আমির যে সেই দলের নন, তা তিনি প্রমাণ করে দিলেন৷

তিনি আভাস দিয়েছিলেন মাত্র, বলিউডে চেষ্টা চালাবেন ছবির ব্যবসায় প্রাতিষ্ঠানিক হিসেব রাখার৷ এবার দেখা গেল, নিজের নতুন ছবি ‘পিকে’র জন্যই ‘রেনট্র্যাক’ নজরদারির ব্যবস্থা করেছেন তিনি৷

অর্থাত্, নিজের ছবির লাভের অঙ্ক কতটা, তা নিয়ে মনগড়া হিসেব দাখিলের কোনো সুযোগ নেই৷ একই সঙ্গে বক্স অফিসে যদি ‘পিকে’ তেমন না চলে, তাহলে এই ছবিকে ‘সফল’ বলে দাবি করারও সুযেোগ থাকছে না তার৷ রেনট্র্যাক নজরদারি চালালে বাস্তবে যতটা ব্যবসা করবে ‘পিকে’, ঠিক ততটাই হাজির করা যাবে৷ সুতরাং নিজের ছবি দিয়েই কাজটা শুরু করলেন আমির খান৷ প্রযোজক বিধু বিনোদ চোপড়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ‘পিকে’র বক্সঅফিস কালেকশন হলিউডের যেকোনো ছবির মতোই হিসাব রাখবে ‘রেনট্র্যাক’৷ সেই হিসাবে বলিউডে ‘পিকে’ই প্রথম ছবি যার প্রাতিষ্ঠানিকভাবে হিসাব রাখা হবে৷ – ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ