1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

নারীর প্রতি সহিংসতা বন্ধ না হলে সমাজ এগিয়ে যাবে না : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০১৪
  • ১১৮ Time View

hasina27নারীর প্রতি সহিংসতা বন্ধ না করলে সমাজ এগিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, বেগম রোকেয়া বেঁচে থাকলে নিশ্চয়ই খুশি হতেন এটা দেখে যে বাংলাদেশ তার স্বপ্ন পূরণে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

তিনি বলেন, বেগম রোকেয়া এক সময় স্বপ্ন দেখেছিলেন, একটি নারীস্থান গড়ে তোলার। এককভাবে পুরোপুরি নারীদের নিয়ে চলা সম্ভব না হলেও বাংলাদেশ এ ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার এবং সংসদ উপনেতা নারী বলে উল্লেখ করেন তিনি।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোকেয়া পদকপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন।

প্রসঙ্গতম নারী উন্নয়নে অবদান রাখায় এ বছর রোকেয়া পদক পেয়েছেন অধ্যাপক মমতাজ বেগম এবং সমাজকর্মী গোলাপ বানু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ