1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

সাংবাদিক জগলুল আহমেদের নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ নভেম্বর, ২০১৪
  • ১০৯ Time View

joglulবাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, কলামিস্ট এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।

রবিবার সকালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে বিআরটিএর পরিচালককে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিকে মৃত্যুর কারণ অনুসন্ধান করে আজ থেকে ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী বাস থেকে নামার সময় অপর একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে মোহনা হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তার লাশ পিজি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ