1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

কুমিল্লার পথে খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪
  • ১১১ Time View

khaledaকুমিল্লার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন, ২০ দলীয় জোট নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শনিবার সকাল সোয়া ১০টার দিকে গাড়িবহর নিয়ে গুলশানের বাসভবন থেকে রওনা দেন তিনি।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে এবং সারাদেশে বর্তমান সরকারের অব্যাহত গুম-খুন, অত্যাচার-নির্যাতন ও দুর্নীতির প্রতিবাদে বিকালে স্থানীয় ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বেগম খালেদা জিয়া।

পল্টন, যাত্রাবাড়ী, নারায়ণগঞ্জের সোনারগাঁও, দাউদকান্দি হয়ে দুপুরে কুমিল্লায় পৌঁছবেন তিনি।

কুমিল্লা জেলা সার্কিট হাউজে কিছুক্ষণ বিশ্রাম ও দুপুর খাবার খেয়ে বিকাল সাড়ে ৩টায় কুমিল্লা শহরের টাউন হল মাঠে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আয়োজিত জনসভায় যোগ দেবেন তিনি।

এদিকে দলীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে শহরের টাউন হল মাঠে কুমিল্লা জেলা ২০ দলীয় জোটের উদ্যোগে এ জনসভা শুরু হবে। এতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের স্থানীয়সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন। জনসভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপির সভাপতি বেগম রাবেয়া চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ