1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

জনগণই সরকারকে বৈধতা দিয়েছে : ওবায়দুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪
  • ৮৬ Time View

obaidul22সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণই বৈধতা দিয়েছে সরকারকে। বৃহস্পতিবার সকালে সিলেট কাজিরবাজার সেতু পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, জনগণ সরকারের ওপর সন্তুষ্ট কাজেই বিএনপি জনগণকে নিয়ে মাঠে আন্দোলন করতে পারছে না।

তিনি বলেন, সরকার পরিবর্তন দেখতে চাইলে পরবর্তী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। একটি দল সরকারকে বৈধতা দিতেও পারে না, আবার অবৈধও বলতে পারে না। বৈধতা দেবে দেশের জনগণ।

তিনি বলেন, গত ১০ নভেম্বর থেকে সারাদেশে ফিটনেস বিহীন গাড়ি ও লাইন্সেসবিহীন চালকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। তাই এই অভিযানের অংশ হিসেবে আমি সিলেট সফরে এসেছি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সমপাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ