1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ, নিহত ৩

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪
  • ১০৯ Time View

bbariya mapঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুরে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে জাহাঙ্গীর হোসেন তালুকদার (৩০), নূরুজ্জামান (৩৫) অপরজন অজ্ঞাত মহিলা (২৫)। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যার্ক্ষদশী সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার আশুগঞ্জের সোহাগপুর আব্বাস উদ্দিন খান মডেল কলেজ এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের দুই শিশু, মহিলা, ড্রাইভারসহ সাতজন আহত হন। আহতদের দ্রুত আশুগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি দেখে জেলা সদর হাসপাতাল ভর্তি করা হলে বিকাল ৩টার দিকে আহত এক মহিলাসহ তিনজনের মৃত্যু হয়।

আহত প্রাইভেটকারের চালক মিলন মিয়া জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে শিশুসহ ছয়জন যাত্রী গাড়িতে উঠে ঢাকায় যাওয়ার জন্য। পথে আশুগঞ্জের সোহাগপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, দুপুর ১টার দিকে আশুগঞ্জের সোহাগপুরে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষ হলে ঘটনাস্থলে শিশুসহ সাতজন আহত হয়।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের নাম জাহাঙ্গীর তালুকদার(৩০),নূরুজ্জামান, বাকী অজ্ঞাত মহিলার পরিচয় পাওয়া যায়নি।  ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার ও হেলাপার পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ