1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

জেএমবির নারী শাখার প্রধানসহ চারজন রিমান্ডে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০১৪
  • ১০২ Time View

jmbজঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নারী শাখার প্রধান ফাতেমাসহ চারজনের পৃথক দুই মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার  ঢাকা মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালত এই আদেশ দেন।

পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন জেএমবির চার সদস্যকে আদালতে হাজির করে প্রতি মামলায় ১০ দিন করে দুই মামলায় ২০ দিনের রিমান্ড নেয়ার আবেদন জানান ।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন শুনানি শেষে ফাতেমার তিন দিন করে ছয় দিন ও বাকি তিন আসামির পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আসামিরা হলেন, ফাতেমা বেগম, আব্দুল্লাহ কাজি, মো. ইশারত আলী শেখ ও মো. শওকত সরদার।

আসামি ফাতেমা ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় আটক জেএমবি-প্রধান মো. মাসুম ওরফে সাজিদের স্ত্রী।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি ফাতেমা তার স্বামীর সঙ্গে ভারতে অবস্থানকালে গুলি চালনা, বোমা তৈরি ও বোমা হামলার প্রশিক্ষণ নেন। তার স্বামী সাজিদ ভারতে গ্রেফতার হওয়ার পর ফাতেমা কৌশলে বাংলাদেশে চলে আসেন।

শনিবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন বই ও বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ