1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০১৪
  • ৮৮ Time View

parlamentদশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশন শুরুর আগে বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় অধিবেশনের মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত করা হবে। তবে এই অধিবেশন সংক্ষিপ্ত হবে বলে জানা গেছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, অনেকটা সাংবিধানিক বাধ্য-বাধকতার কারণে এই অধিবেশন আহ্বান করা হয়েছে। গত ১৮ সেপ্টেম্বর দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়।

একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের বিধান রয়েছে। তাই এই অধিবেশন আহ্বান করা হয়েছে।

সংক্ষিপ্ত হলেও এই অধিবেশনের জন্য এ পর্যন্ত ১০টি বিল জমা পড়েছে। এর মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিপিইআরসি) বিল পাসের অপেক্ষায় রাখা হয়েছে। এ ছাড়া ২টি নতুন বিল উত্থাপন ও ৭টি বিল কমিটিতে বিবেচনাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ