1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা

মহাকাশ থেকে ফিরলেন ৩ নভোচারী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ নভেম্বর, ২০১৪
  • ৯৬ Time View

মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) ১শ’ ৬৫ দিন কাজ করার পর তারা রোববার রাতে রাশিয়ার সয়ুজ নভোযানে চড়ে পৃথিবীতে এসেছেন। নাসা জানায়, আইএসএস কমান্ডার রাশিয়ার ম্যাক্সিম সুরায়েভ, তার আমেরিকান সহকর্মী রিড ওয়াইজম্যান ও জার্মানির আলেকজান্ডার গার্স্টকে বহনকারী নভোযানটি রোববার স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে কাজাখস্থানের আরকালাখে এসে পৌঁছায়। এ সময় তিন নভোযাত্রীকে বেশ হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল। এরপর চিকিৎসকরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সুরায়েভ বলেন, ‘সহযোগিতার মনোভাব নিয়ে সবকিছু করা হয়েছে। তাই আমি মনে করি, আইএসএস ক্রুদের কাছ থেকে সবার শেখা এবং তাদের উদাহরণ অনুসরণ করা উচিত।’ তিনি বলেন, ‘আসুন, আমরা একে অপরের সঙ্গে পাশাপাশি বসবাসের চেষ্টা করি। আর এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ