1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন অফশোর ব্যাংকিংয়ে বিদেশি মুদ্রা লেনদেনের সুযোগ বাড়ল হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা

বিশ্ব আরেকটি স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে : গর্বাচেভ

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০১৪
  • ১৩২ Time View

gorbachavইউক্রেনের ঘটনাটি কেন্দ্র করে পৃথিবীতে আরেকটি শীতল যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিলুপ্ত সোভিয়েত ইউনিয়নের সাবেক নেতা মিখাইল গর্বাচেভ।

রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর যে দ্বন্দ্ব চলছে আলোচনার মাধ্যমে সেটির একটি সমাধান খুঁজে বের করতেও তিনি তাগিদ দিয়েছেন।

বার্লিন ওয়াল পতনের ২৫তম দিবস স্মরণ উপলক্ষে রবিবারে বার্লিনের এক অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মিখাইল গর্বাচেভ বলেছেন, পৃথিবী আজ শীতল যুদ্ধের দ্বারপ্রান্তে এসে উপনীত হয়েছে। শুধু তাই নয়, এমনকি একপ্রকার শীতল যুদ্ধ শুরু হয়ে গেছে বলেও মনে করছেন কেউ কেউ।

তবে বিবিসি জানিয়েছে, নিজেদের শক্তি প্রকাশ বা দুর্বলতা- যে কারণেই হোক না কেন মিখাইল গর্বাচেভ মূলত সংকটের একটি শান্তিপূর্ণ সমাধানের কথাই বলেছেন।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই বিশ্বে আমেরিকার আগ্রাসী ভূমিকা শুরু হয়েছে বলে মন্তব্য করছেন মিখাইল গর্বাচেভ।

মিখাইল গর্বাচেভ বলেন, বিশ্বব্যাপী পরিবর্তন আনার নেতৃত্ব না দিয়ে ইউরোপ নিজেও এখন রাজনৈতিক অস্থিরতা, আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় মেতেছে এবং দেখা দিচ্ছে সামরিক দ্বন্দ্ব। আর এসব কিছুর মধ্য দিয়ে ইউরোপ নিজেই ক্রমশ আরো বেশি দুর্বল হয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ