1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন

ফখরুলসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ৮ ডিসেম্বর

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০১৪
  • ৮২ Time View

fakrul1গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বুধবার আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

এছাড়া গাড়ি ভাঙচুরের অপর একটি মামলায় ব্যরিস্টার মওদুদ আহমদসহ ৪১ জনের বিরুদ্ধেও অভিযোগ গঠন শুনানির জন্য ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল।হরতালের জন্য অধিকাংশ নেতাকর্মী আদালতে হাজির হতে না পারায় তাদের আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন।আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গত বছর ২৬ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ