1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চলমান, মৃত্যু বেড়ে ১৭১৯ জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা ট্রাম্পের কথার কড়া জবাব মেলোনির ‘আমি মাথা নত করার মতো মানুষ নই’ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পালন করলে ইরানও করবে: মাসুদ পেজেশকিয়ান মানবতাবিরোধী অপরাধ : ইনুর মামলার রায় ঘোষণা দুপুরে, হবে সরাসরি সম্প্রচার শেয়ার বাজারে গুগলের বড় চমক তীব্র তাপপ্রবাহে বিশ্বকাপের নকআউট পর্ব, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি টাইব্রেকারে ডাচদের হারিয়ে শেষ ষোলোতে মরক্কো

ভারতের জন্য বিদুৎ বিপর্যয় নয় : অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০১৪
  • ১০০ Time View
muhitজাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় ভারতের কারণে হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রোববার সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলাভের সাথে বৈঠকের পরে মন্ত্রী এ মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ভারতের কারণে নয়। আমাদের সঞ্চালন লাইন দুর্বল ছিল। এ কারণে এই বিপর্যয় হয়েছে। বিপর্যয়ের পেছনে অন্য কোনো কারণ আছে কি না-জানতে চাইলে মন্ত্রী বলেন, না আর কোনো কারণ নেই। এ সময় সাংবাদিকেরা এ রকম বিপর্যয় বারবার হতে পারে কি না, জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, বারবার নয়। পাঁচ থেকে ১০ বছর পরপর হয়।

এদিকে আজ সকালে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এক সংবাদ সম্মেলনে জানান, বিপর্যয়ের কারণ সম্পর্কে তারা এখনই কিছু বলতে চান না। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। তখনই সুনির্দিষ্টভাবে কারণ জানানো সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ