1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

চীনে রাসায়নিক প্লান্টে বিস্ফোরণে নিহত ১৩ আহত ৪৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৪৩ Time View

চীনের একটি রাসায়নিক প্লান্টে বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় এলাকার একটি ওষুধ কারখানায় অবস্থিত রাসায়নিক প্লান্টে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় জাও জিয়ান কাউন্টির কায়ের রাসায়নিক কারখানায় এ দুর্ঘটনা সংঘটিত হয় বলে জানায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের প্রচণ্ডতায় কারখানার একটি অংশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং আশপাশের দু’কিলোমিটারের মধ্যে অবস্থিত ভবনের জানালা ভেঙে যায়। রাসায়নিক দ্রব্য উৎপাদনের সময় সংঘটিত দুর্ঘটনা বিস্ফোরণের কারণ বলে মনে করছে পুলিশ।

স্থানীয় জননিরাপত্তা ব্যুরোর সহকারী প্রধান বলেন, প্লান্টটির আশপাশে তিনটি গ্রামে বিস্ফোরণের ফলে ঝাঁকুনি অনুভূত হয়।

দুর্ঘটনাগ্রস্ত কারখানাটিতে অ্যামোনিয়াম সালফেটসহ অন্যান্য রাসায়নিক যৌগ বাণিজ্যিকভাবে উৎপাদন করা হতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ