1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরিজসেরা হয়েও কেন বাদ? সূর্যবংশীকে নিয়ে যা বললেন গম্ভীর নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রে ১০ ‘ছোট বাংলাদেশ’, যেখানে মেলে দেশের স্বাদ হকিতে হার দিয়ে মিশন শুরু করলো বাংলাদেশ বসুন্ধরায় গড়ে উঠছে ২৪ তলা ভবনের সমান উঁচু নাগরদোলা ‘ঢাকা আই’ মানিলন্ডারিং প্রতিরোধে সক্ষমতা বাড়াচ্ছে বিএফআইইউ রাজশাহীতে রাতে উত্তাল পদ্মার ঢেউয়ে ডুবেছে নৌকা টানাপড়েনের পর তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’ ‘গলফ’ অভিযান চালাতেন জিয়াউল, আটক ব্যক্তিদের হত্যা করে লাশ ফেলতেন নদীতে: সাবেক র‍্যাব কর্মকর্তা ১০০ বছরেরও বেশি সময় পর বিড়াল পরিবারের নতুন প্রজাতির সন্ধান মিলল বলিভিয়ায় নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের, ধন্যবাদ জানালেন মোদি

রাজধানীতে বাবা ও ছেলেকে কুপিয়ে জখম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪
  • ১৩৬ Time View

marder1রাজধানীর সবুজবাগের দক্ষিণ মাদারটেকে নিজ বাসায় ঢুকে বাবা আবুল হোসেন (৬৫) ও ছেলে সবুজ (৩৫) কে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনকভাবে বাবা-ছেলেকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ১২৫ দক্ষিণ মাদারটেকের পাঁচতলা ভবনের তিন তলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে ৫-৬ জন সন্ত্রাসী ওই বাড়ির দারোয়ানকে ভয় দেখিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির মালিক কোন তলায় থাকেন তা তারা দারোয়ানের কাছ থেকে জেনে নেয়।

তারা বাড়িটির নিচ ও দ্বিতীয় তলার সব ফ্লাটের দরজায় তালা লাগিয়ে দেয়।

প্রথমে তারা বাবা আবুল হোসেনকে কুপিয়ে আহত করে। এ সময় ছেলে এগিয়ে আসলে তাকে টেনে নিচে নিয়ে এসে কুপিয়ে আহত করে। এরপর সন্ত্রাসীরা চলে যায়।

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি পারিবারিক কারণে নাকি চাঁদাবাজির জন্য, তা এখনো জানা যায়নি। তবে বাড়ির দারোয়ানকে এ বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ