1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংগীতশিল্পীদের নিয়ে মিউজিক্যাল নাটক ‘ডিজিটাল নবাব’ ধারণক্ষমতার পাঁচগুণ জনসংখ্যা, ডুবছে ঢাকা নতুন করে সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা যুবদলের ইউরোপীয় ফুটবল লিগ পয়েন্ট টেবিল; কোন লিগে কারা এগিয়ে, চ্যাম্পিয়নরা কে কোথায়? লম্বা বিরতিতে যাচ্ছে ক্লাব ফুটবল: ফিফার নতুন সিদ্ধান্তের নেপথ্যে কী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় জামায়াতের বিক্ষোভ বছরের প্রথমার্ধে সোনালী ব্যাংকের মুনাফা ১৯৩% বেড়ে ১,৮৭৮ কোটি টাকা ঢাকায় জব ফেয়ার করবে জেলা প্রশাসন তারেক রহমানের অপেক্ষায় নিউইয়র্ক, বরণে প্রস্তুত প্রবাসীরা হাসানুল হক ইনু আন্দোলন দমনের বৈঠকগুলোতে অংশ নিতেন

মালালার নোবেল নিয়ে তালেবানদের বিদ্রুপ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০১৪
  • ১৩৩ Time View

malala1
ঢাকা: চলতি বছর শান্তিতে নোবেল পেয়েছেন ১৭ বছরের কিশোরী মালালা ইউসুফজাই। এ ঘটনায় চটেছে পাকিস্তানের ইসলামি জঙ্গি গোষ্ঠী তালেবান। এ নিয়ে নানা বিদ্রুপাত্মক মন্তব্য করতে শুরু করেছে তারা। এমনকি তাকে ‘অবিশ্বাসীদের দালাল’ হিসেবেও আখ্যা দিয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান সংক্ষেপে টিটিপি।

গত দু বছর আগে তাদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে মরতে বসেছিলেন এই কিশোরী। অবশ্য এ ঘটনার কারণেই তিনি আন্তর্জাতিক অঙ্গনে সেলিব্রেটি বনে mala2

টিটিপি থেকে বেরিয়ে আসা জামাত-উল-আহরার গোষ্ঠীর মুখপাত্র এহসানউল্লাহ এহসান শুক্রবার রাতে টুইটারে এই নোবেল বিজয়ীকে বিদ্রুপ করে বলেন, ‘বন্দুক আর যুদ্ধ বিগ্রহ নিয়ে মালালা বহু কথা বলেছেন। তবে তিনি বোধহয় জানেন না, সম্প্রতি তিনি যে পুরস্কারটি পেয়েছেন এর প্রতিষ্ঠাতা নিজে বিস্ফোরক আবিষ্কার করেছিলেন।’ গত আগস্ট মাসে টিটিপি থেকে বেরিয়ে আসা এই দলটির নেতৃত্ব দিচ্ছেন খালিদ খোরাসানি।নোবেল নিয়ে মালালাকে তালেবানদের বিদ্রুপ তবে মালালার নোবেল পুরস্কার নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি টিটিপি নেতা মোল্লা ফাজুল্লাহ।

প্রসঙ্গত, নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ১৮৭৬ সালে ডিনামাইট আবিষ্কার করেছিলেন।

তবে এসব সমালোচনা থোড়াই কেয়ার করেন মালালা। বিশ্বের পশ্চাৎপদ নারীদের মধ্যে শিক্ষা প্রসারের মিশন নিয়ে এগিয়ে চলেছেন এই কিশোরী । গত বছর অক্টোবরে বের করেছেন নিজের আত্মজীবনী ‘আই অ্যাম মালালা’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ