1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

বাংলাদেশের অর্থনীতি গতিশীল হচ্ছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ অক্টোবর, ২০১৪
  • ১৪৯ Time View

imfনানা প্রতিকূলতা কাটিয়ে বাংলাদেশের অর্থনীতি ক্রমশ গতিশীল হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় সফরকারী আইএমএফ মিশনের প্রধান রদ্রিগো কিউবেরো। এ সংক্রান্ত একটি বিবৃতি মঙ্গলবার আইএমএফ-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সম্প্রসারিত ঋণের (ইসিএফ) পঞ্চম কিস্তির বিষয়টি পর্যালোচনার জন্য গত ১৭ থেকে ৩০ সেপ্টেম্বর ঢাকায় অবস্থান করেন আইএমএফ মিশনের একটি দল। মিশন শেষে এটির নেতৃত্ব দানকারী রদ্রিগো ওই বিবৃতি দেন।

বিবৃতিতে রদ্রিগো বলেছেন, ইসিএফ-এর সাহায্যপুষ্ট ক্ষুদ্র অর্থনীতির প্রকল্পগুলোতে স্থিতিশীলতা অর্জনে বাংলাদেশ সরকার বেশ উন্নতি করেছে। রফতানি নীতিমালায় সংস্কার, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি সত্ত্বেও এ খাতে উন্নতি হয়েছে।

এ ছাড়া মূল্যস্ফীতি হ্রাস, রাজস্ব ঘাটতি অব্যাহত ও জনঋণ নিম্নমুখী রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক পরিবেশ শান্ত হয়ে আসায় অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হচ্ছে। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ দশমিক ২৫ শতাংশে পৌঁছাবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এ ছাড়া অবকাঠামোগত ক্ষেত্রেও উন্নতি ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

মিশনের এ বিবৃতি প্রকাশের পর আইএমএফ-এর পক্ষ থেকে বলা হয়েছে, এটা তাদের নিজস্ব পর্যালোচনা বা দৃষ্টিভঙ্গি নয়। এটা মিশনের সদস্যদের প্রাথমিক পর্যবেক্ষণ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ