1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিগগিরই মাদক নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী ১৫ মিনিট বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক পয়লা বৈশাখকে ধারণ করে জামায়াতে ইসলামী: সংসদ সদস্য সাইফুল গ্যাস বেলুন উড়ে এসে আটকে থাকায় মেট্রোরেল চলাচল বন্ধ রাজধানীতে একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, নিহত ১ টেকনাফ স্থলবন্দর পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার এবং কৃষকরা আমাদের জীবনের অংশ: ধর্মমন্ত্রী কায়কোবাদ ইরান এখনো অনেক সক্ষমতা প্রকাশ করেনি: আইআরজিসির হুঁশিয়ারি

সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো তিনজনের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩২ Time View

burn5মানিকগঞ্জের শিবালয়ে সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরো তিনজনের মৃত্যু হয়েছে।

তারা হলেন- বিআরটিসির বাস চালক নূর ইসলাম লেবু (৩৫), অটোরিকশা চালক শামীম উদ্দিন পাখি (৩৫) ও ফিলিং স্টেশনের কর্মী দেলোয়ার হোসেন (৪২)। সোমবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মোট চারজনের মৃত্যু হলো।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল জানান, ওই ঘটনায় দগ্ধ পাঁচজনকে ঢাকায় আনা হয়েছিল। তাদের মধ্যে তিনজন মঙ্গলবার সকালে মারা যান।

শিবালয় থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বরঙ্গাইল এলাকায় রুমি ফিলিং স্টেশনের কম্প্রেসর কক্ষে বিস্ফোরণ ঘটে এবং ওই কক্ষের ছাদ উড়ে গিয়ে আগুন ধরে যায়।

এতে ওই স্টেশনের কর্মচারী হেলাল উদ্দিন (৪৫) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই বিস্ফোরণে ১০ জন দগ্ধ হন, যাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ