1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে আইএস জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৪ Time View

suronjit_12আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন বর্তমান সরকারকে উচ্ছেদ করার লক্ষ্যে এবার আইএস জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে।

আজ শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনের এক ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। পত্র-পত্রিকায় দেখলাম তিনি দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথা জানাবেন। গতকাল (বৃহস্পতিবার) রাজধানীতে আইএস’র জঙ্গির সঙ্গে যুদ্ধ অংশ নিতে চারজন দেশি জঙ্গি গ্রেফতার হয়েছে। এটা জামায়াত-বিএনপির ষড়যন্ত্রেরই একটি অংশ।

তিনি আরও বলেন, দেশে যারা গণতন্ত্র বিশ্বাসী, ভোটাধিকারের বিশ্বাস করেন, স্বাধীনতার মূল্যবোধে বিশ্বাস করেন তাদের সবাইকে এক হতে হবে। সময় এসেছে, আমাদের মাঠে নামতে হবে। আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে।

সভায় উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ