1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

শামীম ওসমানকে বখশিশ দিলেন তৈমুর!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৩ Time View

shamim towmorনারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে দুই হাজার টাকা ‘বখশিশ’ দিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।  বৃহস্পতিবার নারায়ণগঞ্জের আদালতপাড়ায় ঘটে এ ঘটনা।

নারায়ণগঞ্জের আদালতপাড়ায় শামীম ওসমানের সঙ্গে দেখা হয় তৈমুর আলমের। এসময় উভয়ই হাত মেলানোর পাশাপাশি কুশলাদি বিনিময় করেন। একপর্যায়ে শামীম ওসমান ছাত্রজীবনের মতো তৈমুর আলমের কাছে টাকা দাবি করেন। কথা বলার এক পর্যায়ে মানিব্যাগ থেকে টাকা বের করে শামীম ওসমানের হাতে গুঁজে দেন তৈমুর আলম।

এসময় তৈমুর হাসি মুখে শামীম ওসমানকে উদ্দেশ্য করে বলেন, আগে তো একশ টাকা দিলেই চলতো কিন্তু এখন তো বেশি দিতে হবে।

শামীম ওসমান তৈমুরের কাছে দুই হাজার টাকা চাইলে তৈমুর মানিব্যাগ বের করে শামীম ওসমানের হাতে টাকা গুঁজে দেন। পরে সেই টাকা শামীম ওসমান উপস্থিত ফটো সাংবাদিকদের দিয়ে দেন।

এ ব্যাপারে তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, কলেজ জীবন থেকে আমাদের সরাসরি দেখা হয়ে গেলে শামীম ওসমান আমার কাছে ছোট ভাই হিসেবে আবদার করে টাকা চাইতো। তার এমন শিশুসুলভ আচরণ খুব এনজয় করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ