1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির সভা বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২২ Time View

moon picপবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারনের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বৃহস্পতিবার সন্ধ্যায়। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

হিজরি ১৪৩৫ সনের পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারনের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন ।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭  ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ