1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত যুব মেলা স্থগিত করা হয়েছে : প্রতিমন্ত্রী নওগাঁর সাবেক এমপি ছলিম ও তার ২৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ ব্যাংক ঋণে নজরদারির অভাব, বাড়ছে খেলাপি বৈদেশিক মুদ্রার সব নির্দেশনা ১ সার্কুলারে আনল বাংলাদেশ ব্যাংক অনুমোদন জটিলতায় ১ নভেম্বর চালু হচ্ছে না সেন্টমার্টিন রুটের জাহাজ সাতক্ষীরা-খুলনা মহাসড়কের দুই পাশে আরটিভির উদ্যোগে বৃক্ষরোপণ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিশাল ব্যবধানে বিজয়ী বিএনপি প্রার্থী মির্জা ফয়সল হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী ট্যাংকারে আগুন, দাবি আইআরজিসির খুলনা বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে নাজমুল-তাওহীদ শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি?

মিরপুরে গাড়ি ভাংচুরের সময় ২ শিবিরকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৫ Time View

arrসুপ্রিম কোর্টের আপিল বিভাগে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকে ২৪ ঘণ্টার হরতাল চলাকালে রাজধানীর মিরপুরে ভাংচুরের সময় ছাত্রশিবিরের ২ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মিরপুরের শিয়ালবাড়ী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে হরতাল চলাকালে শিবিরকর্মীরা জড়ো হয়ে গাড়ি ভাংচুরের সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় অন্যরা পালিয়ে গেলেও দুই কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, বুধবার একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশের সাজার পরিবর্তে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ।

আপিল বিভাগের রায় ঘোষণার ঘণ্টা দুয়েকের মাথায় এক যৌথ বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বৃহস্পতিবার ও রবিবার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতালের পাশাপাশি আগামীকাল শুক্রবার মাওলানা সাঈদীর জন্য ‘দোয়া’ এবং পরদিন শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ