1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার অর্জন করলো ‘জোনাকির আলো’

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪৯ Time View

jonakir aloরুমানিয়ায় বিখ্যাত ব্রার্সভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ছবি ‘জোনাকির আলো’ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছে। বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী খালিদ মাহমুদ মিঠু পরিচালিত জোনাকির আলোর এটি দ্বিতীয় আন্তর্জাতিক পুরস্কার লাভ।

ইতোমধ্যে মুম্বাই চলচ্চিত্র উৎসবে দর্শকদের ভোটে সেরা চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছিল জোনাকির আলো। চলচ্চিত্রটির পরিচালক খালিদ মাহমুদ মিঠুর অনু উপস্থিতিতে তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্রটির প্রযোজক ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রযোজক কনা রেজা ও ইবনে হাসান খান। চলচ্চিত্র উৎসবে মোট ১১টি চলচ্চিত্র চূড়ান্ত বাছাইপর্বে টিকে ছিল। তার মধ্যে ৯টি চলচ্চিত্রকে ৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। উৎসবে ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় ‘জোনাকির আলো’ প্রদর্শন হয় রুমানিয়ান সাবটাইটেলসহ।

পুরস্কার অর্জন প্রসঙ্গে প্রযোজক ফরিদুর রেজা সাগর বলেন, ব্রার্সভ চলচ্চিত্র উৎসবে এই প্রথম বাংলাদেশের নাম লেখা হলো ‘জোনাকির আলো’ চলচ্চিত্র অংশগ্রহণের মাধ্যমে। এই অহঙ্কার ইমপ্রেস টেলিফিল্মের, এ বিজয় বাংলাদেশের চলচ্চিত্রের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ