1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

ঢাকার অপহৃত তিন ব্যবসায়ী খাগড়াছড়িতে উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৯ Time View

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার খাগড়াবিল এলাকা থেকে অপহৃত ঢাকার তিন আইটি ব্যবসায়ীকে সোমবার ভোরে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফিরোজা বেগম নামের এক মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে এ তথ্য।image_98355_0

উদ্ধারকৃত ব্যবসায়ীরা হলেন- শাহ জালাল মানিক (৪৫),মনির হোসেন মিলন (২৬) ও রুস্তম আলী (৪৫)। উদ্ধারকৃতদের রামগড় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

জানা গেছে, রোববার দুপুরে ঢাকার তিন ব্যবসায়ী  রামগড়ের জনৈক কামালের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে নতুন বাজার এলাকায় বেড়াতে এলে তাদের জিম্মি করে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হয়।  এ খবর জানাজানি হলে রামগড় ১৬ বিজিবির অধিনায়ক খালেদ বিন ইউসুফ ও হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ,ফ,ম নিজাম উদ্দিনের নেতৃত্বে বিজিবি ও পুলিশ যৌথ অভিযান শুরু করে।  অভিযানের সময় অপহৃতদের ছেড়ে পালিয়ে যায় অপহরণকারীরা। পরে সোমবার ভোর রাতে তাদের খাগড়াবিল এলাকা থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রগুলো জানায়, ঢাকার ওই তিন ব্যক্তি মূলত তক্ষক বা টোটেং ব্যবসার জন্য এখানে এসেছিলেন। পরে তাদের জিম্মি করে পাঁচ লাখ টাকা দাবি করা হলেও বিকাশের মাধ্যমে পরিবারের কাছে থেকে ৪৮ হাজার টাকা আদায় করা হয়।

সূত্রটি জানায়, ওই এলাকায় টোটেং ব্যবসার নামে ক্ষমতাসীনদের  সহায়তায় একটি সিন্ডিকেট এভাবে মোটা অংকের অর্থ আদায় করে আসছিল।

এ ব্যাপারে ফটিকছড়ির ভুজপুর থানায় একটি মামলা হয়েছে। বিজিবি-পুলিশ জড়িতদের আটকে ব্যাপক অভিযান পরিচালনা করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ