1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সাইফ-কারিনার হানিমুন টার্গেট ফ্রান্স

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৪৬ Time View

দেখতে দেখতে দুই বছর পূর্ণ হতে চলল সাইফ-কারিনার বিয়ের। আগামী ১৬ অক্টোবর দ্বিতীয়বার হানিমুনে যাচ্ছেন বলিউডের এই হিট জুটি।

এবারের হানিমুনের জায়গা হিসাবে কোন জায়গা বাছাই করলেন নবাব দম্পতি?image_98332_0

বিয়ের পর প্রথমবার হানিমুন করতে পাড়ি দিয়েছিলেন লন্ডনে। এবার কি তাহলে প্যারিস বা আমেরিকা? না, দ্বিতীয় হানিমুন সেলিব্রেট করতে সাইফিনা যাচ্ছেন ফ্রান্সের সেন্ট ইমিলিয়নে।

গত ২৩ আগস্ট হলিউডের হিট জুটি ব্রাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হয় সুদুর ফ্রান্সের সেন্ট ইমিলিয়নে। হলিউডে ব্রাড-অ্যঞ্জেলিনা জুটি ‘ব্রাঞ্জেলিনা’ মানে পরিচিত।

সূত্রের খবর অনুযায়ী, হানিমুন সেলিব্রেট করার জন্য সাইফের সাথে ফ্রান্সে যেতে চেয়েছেন বেবো। ব্রাঞ্জেলিনার বিয়ের জায়গাকে কেন বাছলেন সেই প্রশ্নের উত্তরে নাকি শুধু মুচকি হেসেছেন নবাব বেগম। হয়তো রোমান্টিক জুটি ‘ব্রাঞ্জেলিনা’-র মতো রোমান্স করার জন্যই হানিমুন টার্গেট ফ্রান্স!

২০১২ সালের ১৬ অক্টোবর পাতৌদি নবাব সাইফের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাপুর পরিবারের মেয়ে করিনা। সাইফের পড়াশুনা অক্সফোর্ডে। সেই জন্য ব্রিটিশ রাজধানী ব্যক্তিগতভাবে তার খুব পছন্দ। আর নিজের পছন্দের জায়গায় মনের মানুষের মানুষের সাথে বিশেষ মুহূর্ত সেলিব্রেট করতে কে না চায়! তাই তো প্রথমবার সাইফের কথায় লন্ডন আর এবার বেগমের অনুরোধে সেন্ট ইমিলিয়ন। -ওয়েবসাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ