1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

রানা প্লাজা: বাংলাদেশের পদক্ষেপ রিভিউ করবে ইইউ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১২ Time View

স্মরণকালের ভয়াবহ ‘রানা প্লাজা ট্র্যাজেডি’ পরবর্তী বাংলাদেশে পোশাক শ্রমিকদের কর্মস্থলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং তাদের অধিকার রক্ষায় সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো চলতি বছরই পর্যালোচনা করে দেখবে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। অক্টোবর বা নভেম্বরের মধ্যেই এই বিশেষ রিভিউ পর্বটি ‘ইইউ’ কর্তৃক সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ব্রাসেলসে দায়িত্বরত বাংলাদেশের রাষ্ট্রদূত ইসমাত জাহান।image_98084_0

বেলজিয়ামের রাজধানীতে ইউরোপিয়ান ইউনিয়নের সদর দফতরে ২০০৯ থেকে কর্মরত আছেন এই সিনিয়র কূটনীতিক। তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ড এবং রানা প্লাজা ট্র্যাজেডি পরবর্তী ইউরোপিয়ান ইউনিয়নে বাংলাদেশি তৈরি পোশাকের সুবিশাল বাজার ধরে রাখতে ব্রাসেলসে এ অবধি অনেক কাঠখড় পোড়াতে হয়েছে রাষ্ট্রদূত ইসমাত জাহানকে।

এই প্রতিবেদককে তিনি বলেন, “আমরা তাদেরকে বারবার বুঝিয়েছি যে, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষাসহ কর্মস্থলের পরিবেশ এবং তাদের সব ধরনের ন্যায্য অধিকার সুনিশ্চিত করতে বাংলাদেশ সরকার সর্বোচ্চ প্রায়োরিটির ভিত্তিতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ধীরে ধীরে এর সুফলও আসতে শুরু করেছে।”

রাষ্ট্রদূত আরো বলেন, “ইইউ কমিশনারদের আমরা সাধ্যমতো বোঝাবার চেষ্টা করেছি যে, তোমরা যেভাবে রাতারাতি সবকিছুর আমূল পরিবর্তন আশা করছো বাংলাদেশে, উন্নতি হচ্ছে এবং খানিকটা সময় এবং সহায়তা দুটোই দিতে হবে আমাদেরকে।”

তাজরীন দুর্ঘটনা এবং রানা প্লাজা ধ্বংসযজ্ঞের মতো আর কোনো অঘটন যাতে না ঘটে ভবিষ্যতে, সে লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপকে ইউরোপিয়ান ইউনিয়ন অবশ্য ইতিমধ্যে ইতিবাচক হিসেবে নিয়েছে বলে জানান ক্যারিয়ার ডিপ্লোম্যাট ইসমাত জাহান। তিনি বলেন, “স্বল্পন্নোত দেশ হিসেবে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহে রফতানির ক্ষেত্রে ইইউ’র বিশেষ কর্মসূচি Everything but Arms (EBA)-এর আওতায় ডিউটি-ফ্রি এবং কোটা-ফ্রি যে সুবিধা ভোগ করছে, তা যে কোন মূল্যে ধরে রাখতে আমরা সদা তৎপর।”

এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত ইসমাত জাহান বলেন, “৫ জানুয়ারি নির্বাচন ইস্যুতে আমরা ইউরোপিয়ান ইউনিয়নকে বোঝাতে সক্ষম হয়েছি যে, প্রতি পাঁচ বছর পরপর বাংলাদেশে যে নির্বাচন হয়ে এসেছে, গণতন্ত্রের পথে এটি ছিল তারই একটি ধারাবাহিকতা। ইইউ অবশ্য একইসাথে প্রত্যাশা করে বাংলাদেশে গনতন্ত্রের ভিত আরো মজবুত হোক এবং গনতান্ত্রিক অভিযাত্রায় সব ধরণের সহযোগিতা দিতে তারাও সদা প্রস্তুত।”

মৃত্যুদণে।ডর বিধান নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের আপত্তি থাকলেও যুদ্ধাপরাধীদের চলমান বিচার প্রক্রিয়ার সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন দ্বিমত পোষণ করে না বলে জানান রাষ্ট্রদূত ইসমাত জাহান। তিনি আরো বলেন, ‘‘ইউরোপিয়ান ইউনিয়ন খুব ভালো করেই জানে, ধর্মীয় সম্প্রীতির একটি আদর্শ রাষ্ট্র বাংলাদেশ এবং নারীর ক্ষমতায়নে আমাদের অগ্রযাত্রাকে ইইউ বরাবরই সাধুবাদ জানিয়ে এসেছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ