1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

‘শামীম ও আইভী দুজনই সন্ত্রাসী’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩০ Time View

kader siddikiকৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, নারায়ণগঞ্জে একজন পুরুষ ও একজন নারী সন্ত্রাসী রয়েছেন। একজন শামীম ওসমান, অপরজন মেয়র সেলিনা হায়াৎ আইভী। এরা দুইজনই আওয়ামী লীগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে এই দুজনকে লাগিয়ে রেখে নাটকের মঞ্চ তৈরি করে রেখেছেন। মঞ্চের একপাশে বামপন্থী আর অপর পাশে আওয়ামী লীগের নেতা-কর্মী। নারায়ণগঞ্জের মানুষ সে নাটক উপভোগ করছে।

শুক্রবার বিকালে শহরের চাষাঢ়া শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের প্রাথমিক সদস্য পদ প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের বক্তব্যে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

১৯৭১: ভেতরে বাইরে বই লেখার কারণে এ কে খন্দকারকে পাকিস্তানের দোসর ও দালাল বলার প্রতিবাদ জানান কাদের সিদ্দিকী। তিনি বলেন, এটা ঠিক নয়। কারণ, এ কে খন্দকার একজন মুক্তিযোদ্ধা। তাকে সম্মান দেয়া উচিত। বই লেখার কারণে তাকে দোসর, কুলাঙ্গার বলা ঠিক নয়। তবে তার লেখা বইয়ের সব কিছু সঠিক নয়।

কাদের সিদ্দিকী তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে বলেছিলেন নারায়ণগঞ্জের ওসমান পরিবারকে প্রয়োজনে দেখাশুনা করবেন। তিনি তার কথা রেখেছেন। নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে তিনি ওসমান পরিবারের সন্তান সেলিম ওসমানকে পাস করিয়ে দৃষ্টান্ত রেখেছেন।

সংগঠনের জেলা কমিটির সভাপতি সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় নেতা কামাল সিদ্দিকী, মো. জসিম, হাবিবুন নবী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ