1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

সন্ত্রাসবিরোধী অভিযান: মেহেরপুরে অস্ত্র-বোমাসহ আটক ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২২ Time View

meherpurমেহেরপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও বোমাসহ ৪ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলো- জেলার গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের রফিকুল ইসলামের ছেলে টুটুল হোসেন (২২), একই গ্রামের মোরাদ আলীর ছেলে মিঠুন (১৮), একই উপজেলার তেরাইল গ্রামের পূর্বপাড়া এলাকার মুনছের আলীর ছেলে ফিরোজ হোসেন (২৬) এবং আরজ আলীর ছেলে স্বপন হোসেন (২০)।

গতকাল বুধবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আখতারুজ্জামানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম রাতে ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জানা গেছে, সন্ত্রাসীদের একটি দল ছাতিয়ান নব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙ্গে একটি কক্ষে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

এ সময় ২টি এলজি শার্টারগান ও ৪টি বোমাসহ ওই ৪ জনকে আটক করা হয় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জন পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ