1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

অবিলম্বে পাওনা পরিশোধের দাবি তোবা শ্রমিকদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৮ Time View

tobaতোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের আইনানুগ সব পাওনা অবিলম্বে পরিশোধের দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে শ্রমিক নেতারা এ দাবি জানান।

সমাবেশে বক্তরা বলেন, শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতি শ্রম মন্ত্রণালয়ের এক সভায় তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে চার দিনের মধ্যে শ্রমিকদের আইনানুগ পাওনার হিসাব কারখানার রেজিস্টার্ড ট্রেড ইউনিয়নের নেতাদের সঙ্গে চূড়ান্ত করে শ্রম মন্ত্রণালয়ে জমা দেয়ার নির্দেশ দেয়া হলেও অদৃশ্য কারণে তিনি শ্রমিকদের পাওনার হিসাব জমা না দিয়ে তালবাহানা শুরু করেছেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তোবার শ্রমিকদের পাওনা মালিককে পরিশোধ করতেই হবে, আর তা না হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে মালিককে ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে বাধ্য করা হবে।

সমাবেশে শ্রমিক সংগঠনের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় নেতা তৌহিদুর রহমান, রুহুল আমিন, মমতাজ বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ