1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
শাহ আমানতে দুইদিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা জনগণের দুর্দশার কথা চিন্তা করে তেলের দাম বাড়ায়নি সরকার: সমাজকল্যাণমন্ত্রী রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ইরাকের নতুন প্রেসিডেন্ট কুর্দি রাজনীতিক নিজার আমেদি ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতা হয়নি : ভ্যান্স হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঈদের ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ২৬ সেপ্টেম্বর থেকে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০৪ Time View

ticketঈদুল আযহা উপলক্ষে রাজধানী থেকে ঘরমুখো যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে। টিকেট পাওয়া যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার দুপুরে রেল ভবনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান রেলমন্ত্রী মুজিবুল হক।

রেলমন্ত্রী জানান, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি করে টিকেট কিনতে পারবেন। ঈদ উপলক্ষে বিশেষ রেলসার্ভিস চলবে ১-৫ অক্টোবর পর্যন্ত।

তিনি বলেন, ঘরমুখো মানুষের অতিরিক্ত চাপ সামাল দিতে রেলসার্ভিসে যুক্ত হবে ৫ জোড়া বিশেষ রেলগাড়ি।

মন্ত্রী জানান, ২৬ সেপ্টেম্বর টিকেট বিক্রির প্রথম দিনে বিক্রি হবে ১ অক্টোবরের রেলের আগাম টিকেট। পরবর্তীতে এই ধারাবাহিকতায় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে ৫ অক্টোবরের আগাম টিকেট।

এ ছাড়া ৩-৮ অক্টোবর পর্যন্ত আগাম ফিরতি টিকেট কেনা যাবে বলেও জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ