1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

সাতক্ষীরায় এক ব্যক্তিকে কুপিয়ে খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০০ Time View

marder4সাতক্ষীরায় আবুল হাসান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ৩টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার গদঘাটা গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর একটি শার্ট, একটি প্যান্ট ও একটি লুঙ্গি ছিল।

নিহত আবুল হাসান ওই গ্রামের মৃত ইউসুফ আলী দালালের পুত্র। ধারণা করা হচ্ছে, স্ত্রীর পরকীয়ার জের ধরে আবুল হাসান নিজ বাড়িতে খুন হন।

জানা যায়, সাতক্ষীরা সদর হাসপাতালে ছেলের চিকিৎসা চলাকালে আবুল হাসানের স্ত্রী সাফিয়া খাতুনের সঙ্গে জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

এরপর থেকে বিষয়টি ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসে। আবুল হাসান অনেক চেষ্টা করেও তার স্ত্রীকে ফেরাতে পারেননি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ