1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

অ্যারন ফিঞ্চ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১৩১ Time View

frinceহার্ডহিটার ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে অস্ট্রেলিয়ার নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচন করা হয়েছে। জর্জ বেইলির স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

২৭ বছর বয়সী ফিঞ্চ সপ্তম অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিবেন। ৫ অক্টোবর দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ থেকেই ফিঞ্চের অধিনায়কত্বের পথচলা শুরু হবে।

অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের নির্বাচক রড মার্শ বলেন, “বেইলি যখন অধিনায়কত্বের পদ থেকে সরে দাঁড়ালো তখনই আমরা ভেবেছিলাম ফিঞ্চই তার যোগ্য উত্তরসূরী হবে। কেননা আমরা জানি দেশকে নেতৃত্ব দেয়াটা ও উপভোগ করবে।”

প্রসঙ্গত, এর আগে ফিঞ্চ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডেসকে এবং আইপিএলের দল পুনে ওয়ারিয়র্সকে নেতৃত্ব দিয়েছেন।  -ক্রিকইনফো

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ