1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

সংবিধান সংশোধন দূরভিসন্ধিমূলক: মওদুদ

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০১৪
  • ১১৫ Time View

সংসদের হাতে বিচারপতিদের অভিসংশন ক্ষমতা দিতে সংবিধান সংশোধন সরকারের অসৎ উদ্দেশ্য এবং দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ।

সংসদের হাতে বিচারপতির অভিসংশন ক্ষমতা দিতে সংসদে বিল উত্থাপনের প্রতিবাদে সোমবার  সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এক সমাবেশে মওদুদ এ মন্তব্য করেন।image_97447_0

মঙ্গলবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত দেশের সব বারে আইনজীবী ফোরামের উদ্যোগে প্রতিদিন বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ।

মওদুদ আহমদ বলেন, “সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমান বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাত থেকে রাষ্ট্রপতির নিকট দিয়েছিলেন এবং বেশিরভাগ পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। আওয়ামী লীগ এ বিষয়টি স্বীকার করতে ও বলতে লজ্জা পায়।”

তিনি বলেন, “জিয়াউর রহমান বিচার বিভাগের স্বাধীনতার জন্য সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল গঠন করেছিলেন।”

মওদুদ আহমদ বলেন, “সংবিধান সংশোধন দলীয় ব্যাপার নয়, এটা জাতীয় ইস্যু।”

তিনি বলেন, “মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রিম কোর্ট। আর সংসদের হাতে অভিসংশন ক্ষমতা দেয়া হলে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ন হবে।”

“সাবেক প্রধান বিচারপতি, বর্তমানে আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি এবিএম খায়রুল হক দেশের অনেক ক্ষতি করেছেন। তিনি সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে সব সামরিক আইন বাতিল ঘোষণা করে রায় দিয়েছিলেন, কিন্তু জিয়াউর রহমানের করা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল, সর্বদলীয় গণতান্ত্রিক পদ্ধতিকে অবৈধ ঘোষণা করেননি” বলেন মওদুদ আহমদ।

তিনি বলেন, “অথচ সেই বিচারপতি এখন বলছেন সংসদের হাতে বিচারপতিদের অভিসংশন ক্ষমতা ফিরিয়ে দিলে ভালো হয়, এটা খুবই অনৈতিক। এমন বক্তব্যে প্রমাণ করে তিনি আগেও সরকারকে খুশি করার জন্য পঞ্চম সংশোধনী বাতিল করে রায় দিয়েছিলেন, এখনো সরকারকে খুশি করার জন্য সংসদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার পক্ষে বক্তব্য দিচ্ছেন।”

প্রতিবাদ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, “এ আইনের ফলে বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন না।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় সব দল-মতের ঊর্ধ্বে উঠে সম্মিলিতভাবে আন্দোলনের আহ্বান জানান।

সমাবেশে অন্যদের মধ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বদরুদ্দোজা বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ