1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮২ Time View

horshoপাঁচ দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ভারতের স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. হর্ষ বর্ধন। তিনি উচ্চক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

রবিবার বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮-১২ সেপ্টেম্বর পর্যন্ত সফরকালে ভারতের স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক সম্মেলনের ৬৭তম অধিবেশনে যোগ দেবেন।

বিজেপির নেতা নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠনের পর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে হর্ষ বর্ধনের এটি প্রথম বাংলাদেশ সফর। সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করবেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী।

এছাড়াও তিনি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সঙ্গে দুই দেশের স্বাস্থ্য খাতের দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন। তার এই সফরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ