1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

নৌ-দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর নির্দেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৯৪ Time View

নৌ-দুর্ঘটনা রোধে নৌযানের সঠিক নকশার পাশাপাশি যাত্রী নিরাপত্তায় নিবিড় পর্যবেক্ষণ করতে নৌ-মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নৌ-পরিবহন মন্ত্রণালয় পরির্দশনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।image_97307_0

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে সামান্য বৈরী আবহাওয়ায় নৌ-যান ডুবে গেলে এটা মেনে নেয়া হবে না।

নদী ড্রেজিংয়ের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় মনোযোগ দিতেও মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় নদী দূষণ রোধে ট্যানারি সাভারে স্থানান্তর করা না হলে হাজারীবাগ ট্যানারি বন্ধ করে দেয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

নৌ-মন্ত্রণালয়ের ৮টি সংস্থাকে ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার উদ্বোধন করেন তিনি।

নদী দূর্ষণ রোধে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি শহরের পাশের নদীগুলো রক্ষার পাশাপাশি প্রয়োজনে নদী দূষণ রোধে ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে।

রাজধানী থেকে ট্যানারি স্থানান্তর এখনো সম্ভব না হওয়ায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ