1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

বিচারপতিদের অভিশংসন বিল সংসদে উঠছে আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ৭৫ Time View

parlament2বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে আজ রবিবার সংসদে উত্থাপন করা হচ্ছে ‘সংবিধানের (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’।

শনিবার জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত রবিবারের কার্যসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রথম বিলটি সংসদে উত্থাপন করবেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট পাঠানোর জন্য সংশ্লিষ্ট্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন। এরপর সংসদে কণ্ঠভোটের মাধ্যমে তা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।

আনীত বিলে কোনো বিচারপতির অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে ‘তদন্ত ও প্রমাণ’ আইন করে সংসদ নিয়ন্ত্রণ করার শর্ত সংশোধিত প্রস্তাবে রাখা হয়েছে।

চলমান সংসদ অধিবেশনেই বিলটি পাস হবে বলে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আইন মন্ত্রী আনিসুল হক। গত ১৮ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত বিল মন্ত্রিসভার অনুমোদন পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ