1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার পথে প্রধানমন্ত্রীর ফ্লাইট বাংলাদেশ-মালয়েশিয়া এফটিএ চুক্তির প্রথম দফা আলোচনা শেষ, পরের বৈঠক জানুয়ারিতে কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি

বিচারপতিদের অভিশংসন বিল সংসদে উঠছে আজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪
  • ১০২ Time View

parlament2বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে আজ রবিবার সংসদে উত্থাপন করা হচ্ছে ‘সংবিধানের (ষোড়শ সংশোধন) বিল-২০১৪’।

শনিবার জাতীয় সংসদের ওয়েবসাইটে প্রকাশিত রবিবারের কার্যসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই দিন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রথম বিলটি সংসদে উত্থাপন করবেন। পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে সংসদে রিপোর্ট পাঠানোর জন্য সংশ্লিষ্ট্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন। এরপর সংসদে কণ্ঠভোটের মাধ্যমে তা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হবে।

আনীত বিলে কোনো বিচারপতির অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে ‘তদন্ত ও প্রমাণ’ আইন করে সংসদ নিয়ন্ত্রণ করার শর্ত সংশোধিত প্রস্তাবে রাখা হয়েছে।

চলমান সংসদ অধিবেশনেই বিলটি পাস হবে বলে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও আইন মন্ত্রী আনিসুল হক। গত ১৮ আগস্ট সংবিধানের ষোড়শ সংশোধনী সংক্রান্ত বিল মন্ত্রিসভার অনুমোদন পায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ