1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
চমকে দিলেন পরীমনি, ভক্ত লিখেছেন ‘বাংলার লেডি সুপারস্টার’ যোগ্যরাই পাবেন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ড : পানিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন আগামী ১৪ এপ্রিল বৈশ্বিক সংকটেও কৃষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করছে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার সেচ ব্যবস্থার উন্নয়ন, খাল পুনঃখনন ও কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষিতে আসবে নতুন বিপ্লব : বাণিজ্যমন্ত্রী জেলা পরিষদকে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করতে চাই: অধ্যাপক মামুন মাহমুদ চমক ছাড়াই নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বাংলাদেশের হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায়

আল কায়েদার ঘোষণায় বিচলিত নয় সরকার : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ৮৩ Time View

kamal_8বাংলাদেশে কার্যক্রম চালানোর বিষয়ে আল-কায়েদার ঘোষণার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আল কায়েদার এ ঘোষণায় সরকার বিচলিত নয়।

আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে বলেন, এ বিষয়টি আমরা শুনেছি। বিষয়টি আমরা দেখছি, পর্যালোচনা করছি।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। দেশে জঙ্গিবাদের উত্থান ঠেকাতে সরকার তৎপর রয়েছে। জঙ্গি দমনে সরকার অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে।

বুধবার অনলাইনে পোস্ট করা ৫৫ মিনিটের এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রধান আয়মান আল জাওয়াহিরি আল-কায়েদার ভারতীয় শাখা গঠনের ঘোষণা দিয়ে বলেন, বাংলাদেশেও তাদের কার্যক্রম চালানো হবে।

দক্ষিণ এশিয়ায় ‘জিহাদের পতাকা উড্ডীন’ করতে এবং অন্যায় ও অবিচার থেকে এ এলাকার মুসলমানদের উদ্ধারে আল-কায়েদার এ শাখা। এ অঞ্চলের মুসলমানদের জন্য খুশির খবর- একথা উল্লেখ করে ভিডিও বার্তায় জাওয়াহিরি বলেন, ভারতীয় উপমহাদেশে আল কায়েদার এ শাখা মিয়ানমার, বাংলাদেশ ও ভারতের আসাম, গুজরাট, জম্মু ও কাশ্মীর রাজ্যের মুসলমানদের অবিচার থেকে রক্ষা করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ