1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

১১ সেপ্টেম্বর জাবি ছাত্র জুবায়ের হত্যা মামলার পরর্বতী সাক্ষ্যগ্রহণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০১৪
  • ১২৪ Time View

jubayerজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র জুবায়ের আহমেদ হত্যা মামলায় সাড়্গ্যগ্রহণের জন্য ১১ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহনে নির্ধারিত সাক্ষী না আসায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার দ্রত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ বি এম নিজামুল হক পরর্বতী সাক্ষ্যগ্রহণের জন্য এই দিন ধার্য করেন।

এ মামলার ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৬ জন ট্রাইব্যুনালে বিভিন্ন সময়ে সাক্ষ্য দিয়েছেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৮ জানুয়ারি বিকালে জুবায়ের আহমেদকে প্রতিপক্ষ ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে জখম করে। পরদিন ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জুবায়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ছাত্র ছিলেন।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ